সম্মানিত অভিভাবক ও শিক্ষকমন্ডলী আপনাদের সকলের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ঐতিহ্যবাহী আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়টি ইং ০১/০১/১৯৫৬ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন বুড়িগোয়ালিনী ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে আড়পাংগাশিয়া গ্রামের প্রত্যন্ত এলাকায় শিক্ষা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষা বিস্তরনের জন্য বিভিন্ন এলাকার জ্ঞানী-গুনি ব্যক্তিবর্গের সমন্বয়ে আড়পাংগাশিয়া গ্রামের জোয়ারদার বংশের শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ত্ব (১) স্বর্গীয় মহেন্দ্রনাথ জোয়ারদার (২) স্বর্গীয় সুরেন্দ্রনাথ জোয়ারদার (৩) স্বর্গীয় অভয়চরন জোয়ারদার তাঁদের পিতৃদেব স্বর্গীয় প্রিয়নাথ জোয়ারদারের স্মৃতি রক্ষার্থে সকলের সহযোগিতায় তাদের পিতার নামে আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করেন। সেখান থেকেই অদ্যাবধি অত্র প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার আলো ছড়িয়ে আজও পর্যন্ত সগৌরবে মাথা উঁচু করে দাড়িঁয়ে আছে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংষ্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, মাদার অব হিউম্যানিটি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা তনয়া জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি/উপবৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করে আসছেন। অত্র বিদ্যালয়টিতে একটি সুসংগঠিত ম্যানেজিং কমিটি দ্বারা এবং সুযোগ্য শিক্ষক/শিক্ষিকামন্ডলীর মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ইং ১৯/০৮/২০২৩ তারিখে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ডায়নামিক ওয়েবসাইড তৈরির নির্দেশনা অনুসারে অত্র বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইড চালু হওয়ায় সম্মানিত শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
-ভা্রপ্রাপ্ত প্রাধান শিক্ষক
দেবাশীষ জোয়ারদার
আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগর, সাতক্ষীরা।
