শিক্ষাই জাতির মেরুদন্ড। একমাত্র শিক্ষাই পারে একটি জাতিকে সভ্যতার চরম শিখরে পৌঁছে দিতে। একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষা মা-বাবা ও পরিবারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরিপূর্ন মানুষ হয়ে উঠে। প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধের পরিচয় বহন করে। আমি বিশ্বাস করি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো আচরনের কাঙ্খিত পরিবর্তন। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত সোনার বাংলায় সোনার মানুষ তৈরী করার মানষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান স্মার্ট বংলাদেশ বিনির্মানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে ওয়েবসাইড স্থাপন এক যুগান্তকারী অধ্যায়। আসুন, আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা কার্যক্রমে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সার্বিক সহয়োগিতা করি।
-সভাপতি
বিদ্যালয় ম্যানেজিং কমিটি
শ্যামনগর, সাতক্ষীরা।
